BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বুধবার কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতির বরাতে প্রতিবেদনে জানান হয়, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবহরের সদর দপ্তর, কুয়েতের একটি সামরিক ঘাঁটি এবং জর্ডানের আজরাক অঞ্চলের একটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ওই বিবৃতিতে আরও দাবি করা হয়, মোট ২১টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং এর মধ্যে চারটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে জর্ডানের বিমানঘাঁটিতে থাকা একটি যুদ্ধবিমানের আশ্রয়কেন্দ্রও রয়েছে বলে দাবি করা হয়েছে।

এছাড়া ইরানের জাম শহরের আকাশসীমায় একটি মার্কিন চালকবিহীন নজরদারি বিমান ভূপাতিত করার কথাও জানিয়েছে বাহিনীটি।

এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালীর উপকূলবর্তী কেশম দ্বীপ ও কয়েকটি বন্দর এলাকায় যুক্তরাষ্ট্র হামলা চালায়। মার্কিন যুদ্ধ হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়।

ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় সিরিক শহরের একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে।

একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যেকোনো মার্কিন সামরিক পদক্ষেপের বিরুদ্ধে আরও কঠোর ও নির্ণায়ক জবাব দিতে তাদের বাহিনী পুরোপুরি প্রস্তুত। উত্তেজনা আরও বৃদ্ধি পেলে তার সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

Related posts

বেতন ও অবসরকালীন ভাতা বাড়লো গ্রাম পুলিশের

News Desk

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা উত্তেজনা চরমে

News Desk

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্মারক সই

News Desk

সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

News Desk

টেকনাফে সামরিক পোশাকসহ দুই ডাকাত আটক

News Desk

রাশিয়ায় ৪৯ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত; বেঁচে নাই কেউ

News Desk
Translate »