BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই

জাপানের হোক্কাইডো অঞ্চলে শনিবার (৩১ মে) স্থানীয় সময় দুপুরে শক্তিশালী এক ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। উপকেন্দ্র ছিল হোক্কাইডোর পূর্ব উপকূলের কাছে, আর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।

যদিও কম্পনটি ছিল শক্তিশালী, তবে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে জেএমএ। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এই বড় ভূমিকম্পের আগে হোক্কাইডোতে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প এবং কয়েকটি আফটারশক অনুভূত হয়। এরপর দুপুর ২টা ১৯ মিনিটে আঘাত হানে মূল ভূকম্পনটি। একই দিন বিকেলেও জাপানের অন্যান্য অঞ্চলেও কম্পন অনুভূত হয়। বিকেল ৪টা ৪৫ মিনিটে শিকোকু উপকূলে ৩.৫ মাত্রার এবং কুশিরোতে ৫টা ৭ মিনিটে ৪.৭ মাত্রার দুটি ভূমিকম্প হয়।

সবগুলো ভূমিকম্পের পরই স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে এবং ক্ষয়ক্ষতি বা আহতের তথ্য জানার জন্য তৎপর রয়েছে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের ওপর অবস্থিত জাপানে ভূমিকম্প প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তথ্যসূত্র: মিন্ট

বিআরএসটি / জেডএইচআর

Related posts

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষ তিনজন নিহত

News Desk

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি ঘুষের অভিযোগে অভিযুক্ত

News Desk

মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলনের ১৬ দফা ঘোষণা

brs@admin

ভেঙে ফেলা হয়েছে শাহবাগের প্রজন্ম চত্বর

News Desk

আত্মসমর্পণের পর জামিন ‐ বিতর্কে পরীমনির দেহরক্ষীরা

rahman himel

ডিসেম্বরে বড় নাশকতার ছক ‐ গোযেন্দা তথ্যে সতর্ক পুলিশ

rahman himel