28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

তিস্তার পানি বিপদসীমার ওপরে

নীলফামারী জেলায় উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। আজ বেলা ১২টায় দেশের বৃহৎ সেচ প্রকল্প ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েণ্টে নদীর পানি বিপদসীমার পাঁচ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে আজ সকাল ছয়টায় ডালিয়ায় তিস্তা ব্যরাজ পয়েণ্টে নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার দুই সেণ্টিমিটার নিচ প্রবাহিত হয়। সকাল ৯ টায় আরও বেড়ে বিপদসীমা ছুঁয়ে প্রবাহিত হয়ে বেলা ১২টায় বিপদসীমা অতিক্রম করে পাঁচ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

গতকাল শনিবার সেখানে নদীর পানি বিপদসীমার ৩৫ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। ওই পয়েণ্টে নদীর পানি বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটার।

চলতি বর্ষায় এ নিয়ে দুই দফায় তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে। এর আগে গত ২৯ জুলাই রাতে তিস্তার পানি বিপদসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। যা টানা ১২ ঘন্টা পর্যন্ত বিদ্যমান ছিল।

নদীর পানি বিপদসীমা অতিক্রম করার বিষয়টি নিশ্চিত করেছেন, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠতা বিতর্কে ইস্তফা দিলেন মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থার সিইও

News Desk

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে তথ্য মন্ত্রণালয়ের বর্ণাঢ্য কর্মসূচি

brs@admin

নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

News Desk

ফের আলোচনায় রুনা খান

brs@admin

শেখ হাসিনার পক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গোপন সভার ভিডিও ফাঁস

brs@admin

সুমাইয়া জাফরিনের রিমান্ড চাইবে পুলিশ

News Desk
Translate »