BRS TIMES
আওয়ামী লীগকে সন্ত্রাসী তালিকাভুক্তির আহ্বান নাহিদ ইসলামের
জাতীয়প্রচ্ছদরাজনীতি

আওয়ামী লীগকে সন্ত্রাসী তালিকাভুক্তির আহ্বান নাহিদ ইসলামের

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা এবং চট্টগ্রামে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম। পোস্টে তিনি দাবি করেন, শুধু নভেম্বর মাসেই দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা হামলা চালানো হয়েছে। হামলার সময় অনেক হামলাকারীকে জয় বাংলা স্লোগান দিতেও দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি।

সন্ত্রাসী তালিকাভুক্তি নিয়ে নাহিদের অবস্থান

গ্রামীণ ব্যাংকের গুরুত্ব তুলে ধরে নাহিদ বলেন, আন্তর্জাতিকভাবে গরিবের ব্যাংক হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। এ বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি হচ্ছে।

হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার প্রসঙ্গও তোলেন তিনি। গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বারবার অগ্নিসংযোগের ঘটনা বন্ধ এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির কর্মীরা দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং ভারতের মাটি থেকে এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এই আন্তসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আওয়ামী লীগের কর্মকাণ্ডের নিন্দা জানানো এবং দলটির মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো স্বীকার করার আহ্বান জানান নাহিদ। পোস্টে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সর্বোচ্চ এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।

Related posts

অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে ইইউর সঙ্গে কাজ করবে বাংলাদেশ

News Desk

গ্রামীণফোন ইন্টারনেটে ৫৫ মিলি সেকেন্ডেই ভিডিওর প্রথম বাইট লোড

News Desk

শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে জানি: এমবাপ্পে

News Desk

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর ভিসা বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

News Desk

শিক্ষাবিদ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই

News Desk

ইরান-পাকিস্তান সীমান্তে ৩৩ বাংলাদেশি গ্রেপ্তার

News Desk