BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে জানি: এমবাপ্পে

বিশ্বকাপের নকআউট পর্বে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স। যদিও দারুণ ফর্মে থাকা ফরাসিদের বিপক্ষে প্যারাগুয়ের পরাজয় ছিল অনেকটাই প্রত্যাশিত, তবুও জার্মানিকে টাইব্রেকারে বিদায় করা দলটি নিজেদের লড়াকু মানসিকতার প্রমাণ দিয়েছে। শনিবার ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে ফ্রান্স।

ম্যাচ শেষে ফলাফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রেও ছিলেন এমবাপ্পে। পুরো ম্যাচজুড়ে প্যারাগুয়ের একাধিক খেলোয়াড়ের সঙ্গে তার উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। ম্যাচ শেষ হওয়ার পরও বোঝা যাচ্ছিল, গুস্তাভো আলফারোর শিষ্যরা যেভাবে তাকে চাপে রেখেছিল, তাতে তিনি এখনও বিরক্ত।

মাঠেই ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘আমরা আগে থেকেই জানতাম কী ধরনের ম্যাচ আমাদের অপেক্ষা করছে। কিন্তু আজ আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। আমরা প্রমাণ করেছি যে আমরা শুধু সুন্দর ফুটবল খেলতে জানি, এমন দল নই। প্রয়োজন হলে আমরা কুৎসিতও হতে পারি; আমার বক্তব্যের জন্য ক্ষমা করবেন।’

তিনি আরও বলেন, ‘এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তারা ভেবেছিল আমরা শুধু সুন্দর সুন্দর পাস, ওয়ান-টু আর চোখধাঁধানো ফুটবল খেলতে মাঠে নামব। কিন্তু আমরা কুৎসিত ও শারীরিক ফুটবলও খেলতে জানি। আজ আমরা জিতেছি, আর সেই দিক থেকেও আমরা তাদের চেয়ে ভালো ছিলাম।’

এরপর কথা ওঠে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে আসন্ন ম্যাচ নিয়ে। যেখানে প্রতিপক্ষ দলে আছেন এমবাপ্পের ঘনিষ্ঠ বন্ধু আশরাফ হাকিমি।

এমবাপ্পে বলেন, ‘আমার মনে হয় সে ইতোমধ্যেই আমাকে মেসেজ করেছে। তবে এখন আমাদের পুরো মনোযোগ ম্যাচের দিকেই। আমরা জানি মরক্কো খুবই শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলতে পেরে আমরা আনন্দিত। পরের ধাপে উঠতে আমরা আমাদের সর্বোচ্চটা উজাড় করে দেব।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

নিউইয়র্কে তৌহিদ-ইসহাক সাইডলাইন বৈঠক

News Desk

দুদকেও দুর্নীতি আছে : দুদক চেয়ারম্যান

News Desk

জামায়াত আমিরের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

উৎসবমুখর পরিবেশে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

brs@admin

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে লেবানন-ইসরায়েল বৈঠক

News Desk

কুমিল্লায় নারীর ওপর পাশবিক নির্যাতনের ঘটনা লজ্জাজনক : জামায়াত আমির

brs@admin
Translate »