BRS TIMES
জুলাই সনদ বাস্তবায়নে দেরিই সংকটের কারণ ‐ জামায়াত আমির
জাতীয়প্রচ্ছদরাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে দেরিই সংকটের কারণ ‐ জামায়াত আমির

গণভোটে জনগণের রায় অস্বীকার এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গড়িমসির কারণেই দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংকট কাটাতে জনগণের রায়কে সম্মান জানানো এবং সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়া সফর শেষে আজ বুধবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়নে দেরি নিয়ে ক্ষোভ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সংলাপ ও জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে জামায়াত আমির জানান, জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এক অনানুষ্ঠানিক চা-চক্রে দেশের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পরে প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের আহ্বান জানান, যাকে তিনি সম্মান করেন।

তবে এই ঐক্য যেন ক্ষণস্থায়ী বা ট্রানজিশনাল না হয়, সে বিষয়ে জোর দেন তিনি। তাঁর ভাষ্য, টেকসই ঐক্যের দিকে যেতে হবে। চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে দূরত্ব তৈরির কারণ হিসেবে তিনি গণভোটের রায় অস্বীকার, জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি এবং সংবিধান সংশোধন পরিষদ গঠন নিয়ে সৃষ্ট জটিলতার কথা উল্লেখ করেন।

এসব বিষয়ে অবস্থান পরিষ্কার করা হলে দেড় যুগ ধরে তাণ্ডব চালানো ফ্যাসিবাদী শক্তি আর বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে না বলে মন্তব্য করেন শফিকুর রহমান। রাজনীতি করতে হলে মাফিয়া আচরণ ছেড়ে রাজনীতির ধারায় ফিরে আসতে হবে বলেও জানান তিনি।

জামায়াত আমির আরও বলেন, যে যুবসমাজ ও সাধারণ মানুষ তাদের ক্ষমতা থেকে বিদায় করেছিল, তারা এখনো সক্রিয় রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের ধৈর্য ধরতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

Related posts

‘উপদেষ্টা পরিষদ’ গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

brs@admin

‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ : এনবিআর চেয়ারম্যান

brs@admin

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০২

brs@admin

‘মব ঠেকাতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’ : ডিএমপি কমিশনার

brs@admin

সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াতে আমির নিহত

News Desk

আবারও দাম বাড়ল স্বর্ণের, আজ ভরি কত?

News Desk