BRS TIMES
জেলা স্বাধীন ঘোষণার চেষ্টা মানেই দেশদ্রোহিতা ‐ জামায়াত আমির
জাতীয়প্রচ্ছদরাজনীতি

জেলা স্বাধীন ঘোষণার চেষ্টা মানেই দেশদ্রোহিতা ‐ জামায়াত আমির

গোপালগঞ্জে একটি জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর ভাষ্য, একটি স্বাধীন দেশের কোনো অংশকে আলাদা করে স্বাধীন ঘোষণা করার আইনি বা নাগরিক অধিকার কারও নেই। আইন ও সংবিধানের দৃষ্টিতে এই চেষ্টায় জড়িতরা দেশদ্রোহী।

অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে আজ বুধবার সকালে দেশে ফেরেন জামায়াত আমির। পূর্বনির্ধারিত মালয়েশিয়া সফর স্থগিত করে তিনি দেশে ফেরেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশদ্রোহিতা নিয়ে জামায়াত আমিরের অবস্থান

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সফলতা বা ব্যর্থতা নিয়ে তিনি আলোচনা করতে চান না। তবে সেখানে যা ঘটেছে, তা অবিশ্বাস্য। একটি স্বাধীন দেশের ভেতরে একটি জেলাকে আলাদা করে স্বাধীন ঘোষণার চেষ্টা কারা করছে, সেই প্রশ্ন তোলেন তিনি।

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, থানায় হামলা ও লুটপাটের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, খুনের নেশা এখনো কাটেনি, ফ্যাসিবাদী চরিত্রেও কোনো পরিবর্তন আসেনি। নির্যাতনে অতিষ্ঠ হয়ে জনগণই তাদের বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল বলে মন্তব্য করেন তিনি। হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনা এবং আদালতের রায় মেনে নেওয়ার দাবিও জানান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তাঁর ভাষ্য, তিনি আসেননি, এর মানে তিনি দেশকে ধারণ করেন না এবং আইনকেও ভয় পান। এখন তাঁর কোনো বক্তব্য বিশ্বাস করার সুযোগ নেই। শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন ডা. শফিকুর রহমান। সফরে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন তিনি।

Related posts

ইসরায়েলি সামরিক ঠিকাদার প্রতিষ্ঠানে হ্যাকারদের সাইবার হামলা

brs@admin

মির্জা ফখরুলের সঙ্গে সিছিলের সৌজন্য সাক্ষাৎ

News Desk

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

News Desk

৬ হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

News Desk

লিবিয়ার উপকূলে শরণার্থী বহনকারী নৌকায় আগুন, নিহত অন্তত ৫০

News Desk

ইসরায়েলের সঙ্গে কাজ না করার ঘোষণা বিশ্বের ১৮০০ শিল্পীর

News Desk