BRS TIMES
মুকুটের দৌড় থেকে ছিটকে গেলেন মাহি ‐ জানালেন কৃতজ্ঞতা
প্রচ্ছদবিনোদন

মুকুটের দৌড় থেকে ছিটকে গেলেন মাহি ‐ জানালেন কৃতজ্ঞতা

মিস ইউনিভার্সের মুকুটের দৌড় থেকে ছিটকে গেলেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। প্রতিযোগিতার ৭৫তম আসরের সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা হয়নি তাঁর। প্রত্যাশা পূরণ করতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি, জানিয়েছেন কৃতজ্ঞতাও।

বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৬টায় পুয়ের্তো রিকোর সান হুয়ানে শুরু হয় গ্র্যান্ড ফিনালে। ১১৬ জন প্রতিযোগীর মধ্য থেকে ঘোষণা করা হয় সেরা ৩০ জনের নাম, সেই তালিকায় ছিল না বাংলাদেশের নাম। দর্শক ভোটে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল এবার। ফিনালের প্রায় এক ঘণ্টা আগেও পিপলস চয়েজ ভোটে শীর্ষে ছিলেন মাহি, তবে শেষ মুহূর্তে তাঁকে পেছনে ফেলে সেই জায়গা দখল করেন ইকুয়েডরের দালিয়া বুকারাম।

ছিটকে গেলেন মাহি ‐ আবেগঘন বার্তা

ফলাফলের পর ফেসবুকে দেওয়া পোস্টে মাহি লিখেছেন, দেশবাসী তাঁকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। ভালোবাসা, দোয়া, ভোট আর সময় দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, প্রত্যাশা অনেক বড় ছিল, তিনিও চেয়েছিলেন বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে।

নিজের চেষ্টার কথা জানিয়ে মাহি বলেন, তিনি তাঁর সর্বোচ্চ চেষ্টা করেছেন, দেশ ও দেশের মানুষের প্রতিনিধিত্বে নিজের জায়গা থেকে একটুও কমতি রাখেননি। দিনরাত পাশে থাকা সমর্থকদের তিনি কখনো ভুলবেন না। তবে প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এই প্রতিযোগী।

ফলাফল যাই হোক, পুরো যাত্রার অভিজ্ঞতাকেই মূল্যবান মনে করছেন মাহি। তাঁর মতে, জীবনে সব চেষ্টা প্রত্যাশিত ফল নিয়ে আসে না, কিন্তু তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই। সমর্থকদের ভালোবাসা তাঁর কাছে যেকোনো অর্জনের চেয়ে বড়। পোস্টের শেষে তিনি লিখেছেন, বাংলাদেশ তাঁর পরিচয়, বাংলাদেশ তাঁর গর্ব; সবার ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চান তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবার মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো সেরা ৩০-এ জায়গা করে নিয়েছিলেন। এবার সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল মাহিকে ঘিরে, তবে সেরা ৩০-এর আগেই থামতে হলো তাঁকে।

Related posts

নরপশুদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই: সারজিস আলম

News Desk

ছেলের জন্মদিনে অপুর বিশেষ চমক

News Desk

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান স্পেনের

News Desk

নির্বাচন প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

News Desk

পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই : সিইসি

News Desk

বিএসএফ ও শেখ হাসিনার তীব্র সমালোচনা এনসিপির

News Desk