28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান স্পেনের

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গতকাল সোমবার জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফ্রান্সের নেতৃত্বে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি সংক্রান্ত শীর্ষ সম্মেলনের পর সানচেজ এ আহ্বান জানালেন।

তিনি গাজায় ইসরাইলের যুদ্ধের সমালোচক হিসেবে সুপরিচিত।

জাতিসংঘ সাধারণ পরিষদে সানচেজ বলেন, ‘এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ ‘মাইলফলক’ হিসেবে বিবেচিত হলেও, এটি কোনো চূড়ান্ত পরিণতি নয়। বরং এটি মাত্র শুরু।’

সানচেজ বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের একটি পূর্ণ সদস্য হতে হবে।’

তিনি আরো বলেন, ‘জাতিসংঘে অন্যান্য রাষ্ট্রগুলোর মতো সমান মর্যাদায় ফিলিস্তিন রাষ্ট্রকে সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন করা উচিত।’

সানচেজ বলেন, ‘দ্বিতীয়ত, আমাদের অবিলম্বে বর্বরতা বন্ধ করার ব্যবস্থা নিতে হবে এবং শান্তির সম্ভাবনা সৃষ্টি করতে হবে।’

বামপন্থী স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় ইসরাইলের ধ্বংসাত্মক আক্রমণের অন্যতম সমালোচক।

আয়ারল্যান্ড ও নরওয়ের পাশাপাশি স্পেন ইতোমধ্যেই গত মে মাসে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

সম্প্রতি ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার স্পেনের প্রধানমন্ত্রী সানচেজকে ‘ইহুদিবিদ্বেষী’ ও ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন।

সানচেজকে নিয়ে এমন মন্তব্য করার পর, স্পেন মাদ্রিদে নিযুক্ত ইসরাইলের শীর্ষ কূটনীতিককে তলব করে।
বিআরএসটি/এসএস

Related posts

তুরস্কের উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান

News Desk

ডিপজলের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের মামলা

brs@admin

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অপসারণ করল ট্রাম্প

News Desk

ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের জয়ে আশাবাদী বিএনপি: গয়েশ্বর

News Desk

ভোট দিতে পারবেন নির্বাচনের সঙ্গে জড়িতরাও : সিইসি

News Desk

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক

News Desk
Translate »