BRS TIMES
তরুণীকে যৌনপল্লীতে আটকে নির্যাতন ‐ দুজনের যাবজ্জীবন
জাতীয়প্রচ্ছদসারাদেশ

তরুণীকে যৌনপল্লীতে আটকে নির্যাতন ‐ দুজনের যাবজ্জীবন

চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আটকে রেখে নির্যাতন এবং জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে রাজবাড়ীর মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. তহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর রোজি সরদারনি এবং বাহিরচর দৌলতদিয়া এলাকার মৃত বাসেদের ছেলে মজি ফকির। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন না; দুজনই পলাতক। আদালত আগের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে সাজার উল্লেখসহ নতুন করে পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

দুজনের যাবজ্জীবন রায়ে যা আছে

আদালত সূত্রে জানা গেছে, মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৬ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে; জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া একই আইনের ১১ ধারায় প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড। দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুরে ভুক্তভোগী কনা আক্তারের সঙ্গে রোজি সরদারনির পরিচয় হয়। ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাঁকে বাসে করে দৌলতদিয়ায় নিয়ে আসা হয়। ওই দিন রাতে যৌনপল্লীর মজি ফকিরের বাড়িতে তাঁকে আটকে রেখে ভয়ভীতি ও মারধর করে দেহব্যবসায় বাধ্য করা হয়। পরে এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মানব পাচার আইনে মামলা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা বলেন, সাক্ষীদের সাক্ষ্য ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত এই রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্যে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাঁর মতে, মানব পাচারের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে এটি একটি যুগান্তকারী রায় এবং এতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

Related posts

গিনেস রেকর্ড থেকে স্বাধীনতা পদক ‐ জন্মদিনে রুনা লায়লা

rahman himel

আধুনিক সেনাবাহিনীর ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান ‐ রিজভী

rahman himel

যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে : প্রধান উপদেষ্টা

News Desk

কনস্টেবলের আলিশান বাড়ি দামি গাড়ি

News Desk

রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় প্রকাশ

brs@admin

গুয়াতেমালায় একাধিক ভূমিকম্প, গাড়িতে চাপা পড়ে নিহত ২

brs@admin