BRS TIMES
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ : এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই। যারা অনেক বড় আকারে সীমালঙ্ঘন করেছে, সেটি ভিন্নভাবে দেখা হবে। সাধারণভাবে কারো কোনো ভয়ের কারণ নেই। সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, অভয় দেয়ার জন্য এখানে এসেছি। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করে, ঠিকভাবে কাজ সম্পন্ন করে তাহলে তাদের ভয়ের কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যারা অনেক বড় আকারে সীমালঙ্ঘন করেছে, সেটি ভিন্নভাবে দেখা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। আন্দোলন তো ওই কয়েকজনে করেনি, অনেকে করেছে। সবার বিরুদ্ধে তো ব্যবস্থা নেয়া হয় নি। পরিকল্পিত হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।

গেল অর্থবছরে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এটা আরও একটু বাড়বে বলে জানান এনবিআর চেয়ারম্যান। এর আগে বিআর চালান ও ডিএম সফটওয়্যার উদ্বোধন করেন তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত পর্তুগালের

News Desk

ভক্তদের আলোচনায় কিং খানের নতুন ‘কিং’ সিনেমার লুক

News Desk

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করলেন ট্রাম্প

News Desk

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জশিট চলতি মাসেই

brs@admin

আবু সাঈদ হত্যার চার আসামি ট্রাইব্যুনালে

brs@admin

ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি দিলো ইরান

News Desk
Translate »