BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

পাকিস্তানে সামরিক হামলার নিন্দা জানিয়েছেন তারেক রহমান

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৭ মে) সন্ধ্যায় দেওয়া পোষ্টে সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘যেহেতু আশেপাশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার ওপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সকলের সর্বোত্তম স্বার্থে কাজ করে।’

উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছিল তা গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভারত-পাকিস্তানে সরাসরি হামলার মাধ্যমে যুদ্ধে রূপ নেয়। এরই মধ্যে পাকিস্তানে ২৬ এবং ভারতে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

জার্মান ঐক্য দিবসে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

News Desk

চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

News Desk

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

News Desk

৩৪৬ রানে অলআউট বাংলাদেশ

News Desk

আগামীকাল শুরু হবে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ

News Desk

রাজশাহীতে নিজ অস্ত্রে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

News Desk