26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা

আগামী ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আজ মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিজের ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি ওই পোস্টে বলেন, তিনি ওই পোস্টে বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে, ঈদুল আজহায় ১০ দিনের ছুটি থাকবে।

এ ছুটির পরিপ্রেক্ষিতে আগামী ১৭ মে ও ২৪ মে, শনিবার সরকারি অফিস খোলা থাকবে।

পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরো এক দিন ছুটি ঘোষণা করা হয়েছে।

অবশ্য এই ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর

brs@admin

ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলায় বিশ্বব্যাপী বেড়েছে তেলের দাম

brs@admin

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের দিকে আরও একধাপ এগিয়ে বাংলাদেশ নারী দল

brs@admin

জামায়াত আমিরের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু

brs@admin

‘গুম আর কখনো নয়’ – আন্তর্জাতিক গুম দিবসে আব্দুল কাইয়ুম মিঠুর জোরালো দাবি

News Desk
Translate »