26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬টি বিভাগ ও সংস্থার সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভা করেছে নির্বাচন কমিশন।
‎
‎আজ সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার ব্রিগে. জেনা. (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বর্ডার গার্ড, কোস্ট গার্ড, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদফতর, ডিজিএফআই, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার ও র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব) সহ বিভিন্ন সশস্ত্র বাহিনীর মহাপরিচালকসহ প্রিন্সিপাল স্টাফ অফিসার ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ আসন্ন ভোটকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
বিআরএসটি/এসএস

Related posts

রাকসু নির্বাচন: ভিপি-এজিএস পদে জয়ী শিবির, জিএসে স্বতন্ত্র

brs@admin

রোববার থেকে সময় বাড়বে মেট্রোরেলের

News Desk

১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ

brs@admin

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে আরও ৪২৪ জন গ্রেফতার

News Desk

নুরাল পাগলা’র দরবারে হামলার ঘটনায় মামলা, আসামী ৩৫০০

News Desk

সৌদি আরবে হজ পালনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ৭৪ হাজার ৩১৬ জন: ধর্ম উপদেষ্টা

brs@admin
Translate »