26.9 C
Bangladesh
Tuesday, October 6, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা

বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে সমালোচনা যেন পিছু ছাড়ছে না ফিফার। টুর্নামেন্ট শুরুর আগে ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতিতে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে একই ম্যাচের টিকিট কয়েক হাজার পাউন্ডে পুনরায় বিক্রির জন্য তালিকাভুক্ত হওয়ায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

সোমবার মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলবে ইংল্যান্ড। সেই ম্যাচের জন্য ইংল্যান্ড সমর্থকদের কেনা টিকিট রিসেল পোর্টালে অস্বাভাবিক উচ্চমূল্যে বিক্রির জন্য প্রকাশ করা হয়েছে। বিষয়টি সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন সমর্থক সংগঠন।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছে, আলোচিত টিকিটগুলো ইংল্যান্ড সাপোর্টার্স ট্রাভেল ক্লাবের সদস্যরা গত ডিসেম্বরে অনুষ্ঠিত ব্যালটের মাধ্যমে সংগ্রহ করেছিলেন। ডিআর কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর বুধবার থেকে আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটির টিকিট পুনরায় বিক্রির সুযোগ চালু হয়।

ঘটনাটির তীব্র সমালোচনা করেছে ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন। বিবিসিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সংগঠনটি বলেছে, ‘ফিফা ইচ্ছাকৃতভাবে এমন একটি অনলাইন বিনিময় (এক্সচেঞ্জ) ব্যবস্থা তৈরি করেছে, যেখানে টিকিট অত্যন্ত বাড়তি দামে বিক্রির সুযোগ রয়েছে। একইসঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকেই ১৫ শতাংশ করে অর্থ নিচ্ছে।’

সংগঠনটির আরও বক্তব্য, ‘এই বিশ্বকাপে সমর্থকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের জন্য আমরা সবসময়ই ফিফার সমালোচনা করেছি। তবে যেসব সমর্থক নিজেরাই অযৌক্তিক দামে টিকিট বিক্রির চেষ্টা করছেন, তাদের কর্মকাণ্ডও কোনোভাবেই সমর্থন করা যায় না।’

এর আগে টিকিটের মূল্য নির্ধারণ নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছিল ফিফা। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘ফিফার ভ্যারিয়েবল প্রাইসিং-ভিত্তিক টিকিট বিক্রয় ব্যবস্থা বিভিন্ন খেলা ও বিনোদন খাতের বর্তমান শিল্পপ্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিক্রয় ও দর্শক উপস্থিতি সর্বোচ্চ পর্যায়ে রাখতে এবং প্রতিটি ইভেন্টের ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে টিকিটের মূল্য পরিস্থিতি অনুযায়ী সমন্বয় করা হয়।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

জিম্মি ও বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত হামাস ও ইসরাইল

News Desk

শনিবার ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

brs@admin

রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট

brs@admin

নিজের গুম নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দিলেন সালাহউদ্দিন আহমেদ

brs@admin

চট্টগ্রামসহ ৪ জেলায় নতুন ডিসি

News Desk

ঋতুপর্ণ ঘোষ – যে নির্মাতা বদলে দিয়েছিলেন সিনেমার ভাষা

brs@admin
Translate »