BRS TIMES
ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার
প্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

আ’লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৫

সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনা ও ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতা করার অভিযোগে তাকে আজ গ্রেপ্তার করা হয়। এছাড়া ঝিনাইদহ শহর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ভোরে ঝিনাইদহ পৌর শহরের আরাপপুর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

গ্রেপ্তাররা হলেন-সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়েব আলী জোয়ার্দ্দার (৭২) ও শৈলকুপার দুধসর গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে বাদশা আলমগীর (৫৬), বালাপাড়া গ্রামের মৃত নূর আলী মণ্ডলের ছেলে মাজিবুল ইসলাম (৫৭), গোসাইডাঙ্গা গ্রামের মন্টু শেখের ছেলে আল নাহিয়ান সাকিব (১৯) এবং মহিষাখোলা গ্রামের মৃত কুবাদ আলীর ছেলে মো. হাসিবুল ইসলাম (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝিনাইদহ জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বাসস’কে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির পাঁয়তারার অভিযোগ রয়েছে। এছাড়া সম্প্রতি সারুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা করার অভিযোগ রয়েছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে।

ওসি হুমায়নু কবির মোল্লা বলেন, গ্রেপ্তার ৫ জনের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর: ৫- ০৫/০৮/২০২৬)। শনিবার দুপুরে আসামীদের আদালতে সোপর্দ করা হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Related posts

আগামীকাল জাকসু নির্বাচন

News Desk

পোপের শেষকৃত্যে যোগ দিতে রোম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

brs@admin

কৃষি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন

News Desk

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

News Desk

ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন

News Desk

১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি যাবেন, তাদের জন্য সুখবর

News Desk
Translate »