27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অর্থনীতিপ্রচ্ছদ

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে নতুন ইতিহাস

বিআরএস টাইমস: দেশের বাজারে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম। এতে স্বর্ণের দামে নতুন ইতিহাস হলো। প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৪৭০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা। এটিই দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল বুধবার (১৯ মার্চ) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৬ হাজার  ৭৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত ১৬ মার্চ দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ নিয়ে চলতি বছর ১৫ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ১১ বার, আর কমেছে মাত্র ৪ বার।

বিআরএসটি/আরএন

Related posts

জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন নাহিদ ইসলাম

News Desk

১৩৭ রানের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

brs@admin

স্ত্রীর হাতে ‘মার’ খাওয়ার ঘটনাকে ‘মজার মুহূর্ত’ বললেন ম্যাক্রোঁ

brs@admin

বাংলাদেশ প্রত্যেকটা গুমের বিচার নিশ্চিত করা হবে : চীফ প্রসিকিউটর

brs@admin

পিরোজপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় সেতুর রেলিং ভেঙে নিচে

News Desk

বাগেরহাটে অ্যাম্বুলেন্স থেকে তেল নামিয়ে বিক্রি

News Desk
Translate »