27.3 C
Bangladesh
Wednesday, September 30, 2026
BRS TIMES
ঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
প্রচ্ছদশিরোনামসারাদেশ

টাঙ্গাইলে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর জিহাদ হোসেন আসিফ (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সকালে সদর উপজেলার টাঙ্গাইল-কালামপুর আঞ্চলিক মহাসড়কের গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আসিফ টাঙ্গাইল সদর উপজেলার চর পাতুলী-কচুয়াডাঙ্গা এলাকার মনোয়ার হোসেনের ছেলে। তিনি হাজী আবুল হোসেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের (হাবিট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আ’লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৫

আ’লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৫

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে মুরগি বিক্রির জন্য পুটিয়াজানি হাটে যান আসিফ। সেখানে চাচাতো ভাই তামিমকে কাজের কথা বলে তিনি সেখান থেকে চলে আসেন। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ৮টা পর্যন্ত তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি থানায় যোগাযোগ করেন।

এরপর শনিবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা গাড়াইল আন্ডারপাস এলাকায় একটি ডোবার পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আসিফ গতকাল থেকেই নিখোঁজ ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের ঘটনায় মৃত্যুর কারণসহ সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

Related posts

‘নিজেরাও বিপদে আছি’, নুসরাতের গ্রেপ্তার প্রসঙ্গে বাবু

brs@admin

শিক্ষাবিদ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই

News Desk

ভোটের দুমাস আগে তফসিল : সিইসি

News Desk

তাহসানের সঙ্গে বিচ্ছেদ মানতেই পারছিলেন না মিথিলা

brs@admin

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে তরুণরা সময় মতো জবাব দেবে: যুবদল সভাপতি

brs@admin

বাধ্যতামূলক অবসরে আরও চার ডিআইজি

News Desk
Translate »