BRS TIMES
হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করবেন ট্রাম্প!
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালীকে শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি পুলিশ একাডেমিতে রাজনৈতিক সমাবেশে তিনি বলেন, ‘ইরানকে পরাজিত করার কাজ শেষ করার পর আমি খুব শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।’ এ কথা বলার সময় তিনি মুচকি হাসেন এবং তিনি বলেন, যুদ্ধে ইরান খুব খারাপভাবে পরাজিত হচ্ছে।’

এরপর তিনি বলেন, ‘এটা সত্যি।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং দেশটিতে গণঅভ্যুত্থান উসকে দেওয়ার ঘোষিত লক্ষ্য নিয়ে ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র।

তবে, পাল্টা জবাব হিসেবে ইরান হরমুজ প্রণালীর একটি বড় এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এই সমুদ্রপথ বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি ও অন্যান্য পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো অচলাবস্থা চলছে। ইরান বেসামরিক জাহাজ চলাচলের ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে। অন্যদিকে, ইরানের অর্থনীতিকে দুর্বল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দেশটির বন্দরগুলো অবরোধ করে রেখেছে।

সমাবেশে উল্লসিত সমর্থক ও পুলিশ সদস্যদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমাদের অবরোধ রয়েছে। আমরা চাইলে তবেই কোনো জাহাজ সেখান দিয়ে যেতে পারবে।

Related posts

চাকসু : মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ

News Desk

রমনার স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল বহিষ্কার

News Desk

ডর্টমুন্ডের সঙ্গে হেরেও ছয় বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিতে বার্সেলোনা

brs@admin

শিক্ষা ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ

brs@admin

মাত্র ১৯ বছর বয়সেই মিস ইউনিভার্স ইন্ডিয়া, কে এই কাজিয়াহ লিজ মেজো?

News Desk

৫ আগস্ট পরবর্তী একটি দল দেশের মালিক বনে গেছে : রফিকুল

News Desk