BRS TIMES
দর্শকদের চুপ করাতে চায় পাকিস্তান - মাঠে জবাব দেবে বাংলাদেশ
খেলাধূলাপ্রচ্ছদ

দর্শকদের চুপ করাতে চায় পাকিস্তান – মাঠে জবাব দেবে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে শনিবার রাত সাড়ে ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্যালারিভর্তি স্বাগতিক সমর্থকদের সামনে খেলতে নামছে পাকিস্তান, তবে দলটি জানিয়েছে – দর্শকদের চুপ করিয়ে দিতেই তারা মাঠে নামছে।

শুক্রবার সকালের অনুশীলনের পর কথা বলেন পাকিস্তানের মিডফিল্ডার আদিল নবী (৩২)। প্রতিপক্ষের মাঠে খেলার চাপ নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, ‘বাংলাদেশের সব সমর্থক ও ভক্তরা থাকবে। তবে দিনশেষে এটি একটি ফুটবল ম্যাচ। আমাদের অনেকেই বড় স্টেডিয়ামে এবং প্রচুর দর্শকের সামনে খেলে অভ্যস্ত। তাই আমাদের জন্য এটি কেবল আরেকটি ম্যাচ হবে।’

দর্শকদের বিপক্ষে থাকাটাকে উল্টো অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন আদিল। তিনি বলেন, ‘হ্যাঁ, তারা (দর্শক) আমাদের বিপক্ষে থাকবে, তবে এটি দর্শকদের চুপ করিয়ে দেওয়ার জন্য আরও বেশি শক্তি ও সামর্থ্য জোগাবে আমাদের। আমরা সেটির জন্য মুখিয়ে আছি।

পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাটের ভাবনায় অবশ্য হামজা চৌধুরী নেই। তাঁর চোখ বন্ধু জামাল ভূঁইয়ার দিকে। ইউসুফ বলেন, ‘আমি হামজাকে নিয়ে ভাবছি না। আমি ভাবছি, আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার সঙ্গে খেলার কথা।

ভালো ফুটবলারের নামও শোনালেন ইউসুফ – আবদুল্লাহ ইকবাল, সুনাইমান, আদিল নবী ও আবদুল আরশাদ। হামজাকে নিয়ে যত আলোচনাই হোক, পাকিস্তান দলেও মানসম্মত খেলোয়াড় আছে বলে জানালেন তিনি।

নতুন পাঁচ ফুটবলার দলে আসায় খুশি ইউসুফ। তবে তাঁর মতে, একার কৃতিত্ব নয় – দল হিসেবে খেলাটাই আসল।

মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে – ১৭ ম্যাচের মধ্যে সাতটিতে জিতেছে বাংলাদেশ, পাঁচটিতে পাকিস্তান, বাকি পাঁচটি ড্র। ২০১৮ সাফের সেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের কথাও মনে আছে ইউসুফের। গ্যালারির চাপের কথা মাথায় রেখে সেমিফাইনালে ভিএআর থাকায় খুশি তিনি।

আগের ম্যাচে ভারতের কাছে হারের হতাশা ঝেড়ে ফাইনালে যেতে চায় পাকিস্তান। ফাইনালে উঠলে আবার ভারতকেই চান ইউসুফ। তাঁর কথায়, সাফই এ বছরে পাকিস্তানের সবচেয়ে বড় টুর্নামেন্ট, আর শিরোপা জিতে ইতিহাস গড়তে চায় দলটি।

বাংলাদেশের স্বপ্নটা আরও বড় – ২৩ বছর পর নিজেদের মাঠে সাফের শিরোপা। শেষবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৩ সালে।

Related posts

ব্যাটারিচালিত অটোরিকশায় না চড়তে ডিএনসিসি প্রশাসকের আহ্বান

brs@admin

যারা গণতন্ত্রের পথে বাধা তৈরি করছে তারাও পালাবে: মেয়র শাহাদাত

News Desk

রাজনীতি বন্ধ, তাই ক্রিকেটে মন; সুযোগ এলে ফিরতে চান সাকিব

Durjoy Das

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ল ১.২ শতাংশ

News Desk

মদের দোকানে আগুন

News Desk

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয়ী চীন ও রাশিয়া: শি জিনপিং

News Desk