26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

র‌্যাবের জালে ১৬ মামলার পলাতক আসামি

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকা থেকে মো. নূর হোসেন সাদ্দাম (২৬) প্রকাশ রিয়াদ নামে ১৬ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

সোমবার (৭ জুলাই) র‌্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নূর হোসেন ফেনী সদরের পশ্চিম চনুয়া এলাকার নূর মোহাম্মদ প্রকাশ নূর আহমদের ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নূর হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের পাহাড়তলী, হালিশহর, ডবলমুরিং, ফেনীর সদর ও ফুলগাজী এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মোট ১৬টি মামলা রয়েছে।

এসব মামলায় তার বিরুদ্ধে ডাকাতি, চুরি এবং মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে।

এছাড়া ফেনী সদর মডেল থানার একটি চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নূর হোসেনকে ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।
বিআরএসটি/এসএস

Related posts

পুশইন করা হচ্ছে ভারতীয় নাগরিকদেরও

News Desk

পশ্চিমবঙ্গে ‘নিষ্ঠুর ও দুর্নীতিগ্রস্ত’ সরকার: মোদি

brs@admin

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

News Desk

দশদিনের মধ্যে সবগুলো সংস্কারের বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে : আলী রীয়াজ

News Desk

সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাওয়ার সম্ভাবনা

brs@admin

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মনিরামপুরে আলোচনা সভা

News Desk
Translate »