BRS TIMES
প্রচ্ছদসারাদেশস্বাস্থ্য

যশোর জেনারেল হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক

যশোর জেনারেল হাসপাতাল থেকে আব্দুর রহমান জাকির (২৭) নামে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রহমান জাকির যশোর শহরের শংকরপুর ইসহাক সড়ক এলাকার মজিবর রহমানের ছেলে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত জানান, আব্দুর রহমান জাকির নামে ওই যুবক সাদা অ্যাপ্রোন পরে নিজেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিচয় দিচ্ছিলেন।

এ সময় তিনি শহরের পুরাতন কসবা এলাকার সানজিদা (৩৬) নামে এক রোগীর কাছ থেকে বিভিন্ন টেস্ট করিয়ে দেওয়ার কথা বলে ৫০০ টাকা নেন।বিষয়টি সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনরা হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানাকে জানান।

এরপর তিনি ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন যে তিনি ইন্টার্ন চিকিৎসক নন। এ সময় তার কাছ থেকে বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির ২০২১-২২ শিক্ষাবর্ষের পরিচয়পত্র উদ্ধার করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আরো জানান, পুলিশ সদস্য সোহেল রানা পরবর্তীতে ওই যুবককে তার কাছে নিয়ে যান। তিনি তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযোগ দিয়ে কোতোয়ালি থানায় সোপর্দ করেন।
বিআরএসটি/এসএস

Related posts

শচীনকন্যা সারার মোহনীয় রূপের নেপথ্যে ৪ ধাপে ত্বকচর্চা

News Desk

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় চারজন নিহত

News Desk

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫

News Desk

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা

News Desk

স্থানীয় সরকারের নির্বাচন আগে হওয়া উচিত : জামায়াত আমির

brs@admin

প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল

brs@admin
Translate »