BRS TIMES
মোস্তাফিজসহ আইপিএল নিলামে নাম লেখালেন ৬-৭ বাংলাদেশি
খেলাধূলাপ্রচ্ছদ

মোস্তাফিজসহ আইপিএল নিলামে নাম লেখালেন ৬-৭ বাংলাদেশি

আইপিএলের আগামী মৌসুমের মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোস্তাফিজুর রহমান। গত বছরের তিক্ত অভিজ্ঞতার পর এবার তিনি দল পান কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।

গত বছর নিলাম থেকে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএল নিলাম ঘিরে জল্পনা

সেই ঘটনার রেশ গড়িয়েছিল অনেক দূর। নিরাপত্তা শঙ্কার কথা বলে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে শেষ পর্যন্ত টুর্নামেন্টেই খেলতে যায়নি বাংলাদেশ।

এরপর প্রশ্ন উঠেছিল, মোস্তাফিজকে কি আর কখনো আইপিএলে দেখা যাবে? এবার সেই প্রশ্নের উত্তর মেলার সম্ভাবনা তৈরি হলো।

সাকিব আল হাসানের পর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সবচেয়ে পরিচিত মুখ মোস্তাফিজ। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯ মৌসুম খেলেছেন তিনি। ২০১৬ সালে অভিষেক মৌসুমেই জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। আইপিএলের ইতিহাসে এই পুরস্কার জেতা একমাত্র বিদেশি ক্রিকেটারও তিনিই। আইপিএলে ৬০ ম্যাচে তার উইকেট ৬০টি, ওভারপ্রতি দিয়েছেন ৮.১৩ রান।

মোস্তাফিজের পাশাপাশি বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারও এবারের নিলামে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, সব মিলিয়ে ৬ থেকে ৭ জন বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে আছেন পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন ও ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। ১৭ নভেম্বর পর্যন্ত নিলামের জন্য নাম নিবন্ধন করা যাবে।

আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। ফ্র্যাঞ্চাইজিগুলো ধরে রাখা খেলোয়াড়দের সঙ্গে নতুন ক্রিকেটার যুক্ত করে দল সাজাবে। তবে এবার মেগা নিলামের মতো পুরো দল নতুন করে সাজানোর সুযোগ নেই।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ জন ও কমপক্ষে ১৮ জন খেলোয়াড় রাখা যাবে; বিদেশি খেলোয়াড়ের সংখ্যা সর্বোচ্চ আটজন। ২০২৭ মৌসুমের জন্য প্রতিটি দলের মোট খরচের সীমা ১৫৭ কোটি রুপি। তবে ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শেষ হলেই জানা যাবে, নিলামে খরচের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে কত অর্থ থাকবে।

Related posts

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

News Desk

গাজার উদ্দেশে যাওয়া শহিদুল আলমের প্রশংসায় তারেক রহমান

News Desk

জুলাই হত্যাকাণ্ডে জড়িত ও নির্দেশদাতারা কীভাবে পালাল : উপদেষ্টা রিজওয়ানা

News Desk

গাজাবাসীকে অন্য দেশে সরানোর আলাপ করেছেন ট্রাম্প-নেতানিয়াহু

brs@admin

‘উপদেষ্টা পরিষদ’ গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

brs@admin

সচিবালয় ঘেরাওয়ে জামায়াত জোট, পুলিশের বাঁধা

News Desk