Wednesday, September 23, 2026
BRS TIMES
jamaat-alliance-announces-secretariat-siege-police-block
জাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

সচিবালয় ঘেরাওয়ে জামায়াত জোট, পুলিশের বাঁধা

সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাঁধার মুখে পড়েছে জামায়াত জোট। অবস্থান কর্মসূচি শেষে সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হলে জিরো পয়েন্ট এলাকায় ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা আটকে দেয় পুলিশ।

জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করেন ১১ দলীয় জোট। পরে দুপুর ১টার দিকে নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে রওনা দেন। মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়।

সচিবালয় ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

নেতারা বলেন, জ্বালানি সংকট, বিদ্যুতের অতিরিক্ত ও ‘ভূতুড়ে’ বিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে দেশের সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে। এসব সংকট নিরসনে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা।

Related posts

রমজানে ফল আমদানিতে শুল্ক কমাল সরকার

brs@admin

এগারো জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

brs@admin

নরপশুদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই: সারজিস আলম

News Desk

প্রধান উপদেষ্টার দেওয়া সময়ের মাঝেই নির্বাচন হতে হবে : সেলিম উদ্দিন

brs@admin

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য ও সুন্দরের পথ নির্মাণই আমাদের প্রত্যাশা : এনসিপি

brs@admin

কারাবন্দীদের ভোটাধিকার চায় বরগুনা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি

News Desk
Translate »