BRS TIMES
প্রতিশ্রুতি ছিল যুদ্ধ বন্ধের ‐ ট্রাম্পকে স্মরণ করালেন আমেদি
আন্তর্জাতিকপ্রচ্ছদ

প্রতিশ্রুতি ছিল যুদ্ধ বন্ধের ‐ ট্রাম্পকে স্মরণ করালেন আমেদি

বিশ্বজুড়ে চলমান যুদ্ধ বন্ধে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি। মার্কিন সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নির্বাচিত হওয়ার সময়ের অবস্থানে ফিরে যাওয়ার আহ্বান জানান।

আমেদি বলেন, তিনি চান ট্রাম্প তার প্রথম প্রতিশ্রুতির কথা আবার মনে করুন। সেই প্রতিশ্রুতি ছিল সব যুদ্ধ বন্ধ করা ‐ ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ হোক কিংবা বিশ্বের অন্য যেকোনো যুদ্ধ। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্প বারবার সব যুদ্ধ বন্ধের অঙ্গীকার করেছিলেন।

যুদ্ধ বন্ধে ট্রাম্পকে যা বললেন আমেদি

সাক্ষাৎকারে ট্রাম্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে উল্লেখ করেন ইরাকের প্রেসিডেন্ট। তার মতে, ট্রাম্প শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখতে পারেন। এ জন্য ইরানের সঙ্গে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করার উদ্যোগ নেওয়া উচিত বলেও মনে করেন তিনি।

প্রসঙ্গত, ইরান যুদ্ধের প্রভাব সরাসরি পড়েছে ইরাকের ওপরও। জাতিসংঘে পাঠানো চিঠিতে বাগদাদ জানিয়েছে, এক মাসেরও কম সময়ে দেশটির আকাশসীমা লঙ্ঘন হয়েছে ২৫৭ বার। ইরাক সরকার স্পষ্ট জানিয়েছে, তাদের ভূখণ্ড বা আকাশসীমা কোনো দেশের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না।

Related posts

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে ব্যাংককে বিক্ষোভ সমাবেশ

brs@admin

ইনানীতে গ্যাসের আগুন ছয় দিনেও নিভলো না, শুরু মজুদ জরিপ

rahman himel

সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না : ফারুক ই আজম

News Desk

দীর্ঘদিন পর ঝালকাঠিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স

News Desk

২০২২ সালের পর প্রথম যৌথ বিদেশ সফরে উইলিয়াম ও কেট

rahman himel

আদানির ৬০ হাজার কোটি টাকায় আসামে ৩,২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র

brs@admin