BRS TIMES
ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো ‐ আজ বসছে মজুরি বোর্ড
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো ‐ আজ বসছে মজুরি বোর্ড

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক। সোমবার সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে সপ্তম ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় দফার এই বৈঠক শুরু হবে।

এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব জমা দিয়েছিল শ্রমিকপক্ষ। তবে সেদিন তাৎক্ষণিক কোনো প্রস্তাব না দিয়ে অভ্যন্তরীণ আলোচনার জন্য বোর্ডের কাছে সময় চেয়েছিলেন মালিকপক্ষের প্রতিনিধিরা। বোর্ড তাদের চার কার্যদিবসের সময় বেঁধে দিয়েছিল।

মজুরি বোর্ডের বৈঠকে যা থাকছে

সে অনুযায়ী আজকের বৈঠকে মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। মজুরি প্রস্তাব চূড়ান্ত করতে গতকাল সন্ধ্যায় কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা নিজেদের মধ্যে বৈঠকও করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

Related posts

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল মহানগরে হবে বিজয় র‌্যালি

News Desk

ডব্লিউটিওতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব ভারতের

brs@admin

মার্কিন শুল্ক হ্রাসে সমঝোতা, আনোয়ার-ট্রাম্পের ফোনালাপ

News Desk

৫ আগস্ট : মুক্তির দিন আজ

News Desk

মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, গ্রেফতার ২

brs@admin

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

News Desk