30.6 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল মহানগরে হবে বিজয় র‌্যালি

আগামীকাল ১ সেপ্টেম্বর (সোমবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উদযাপন উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে দলটি। এরমধ্য রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রতিটি মহানগর ও জেলায় বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

যেসব মহানগর ও জেলার র‌্যালিতে অংশগ্রহণ করবেন যারা:

ঢাকা মহাননগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র র‌্যালিতে অংশগ্রহণ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কুমিল্লা মহানগর ও জেলার উত্তর দক্ষিণ র‌্যালিতে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, চট্টগ্রাম মহানগর ও জেলার উত্তর দক্ষিণ র‌্যালিতে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, রাজশাহী মহানগর ও জেলায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ময়মনসিংহ মহানগর ও জেলার উত্তর দক্ষিণ র‌্যালিতে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, সিলেট মহানগর ও জেলায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, খুলনা মহানগর ও জেলায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরিশাল মহানগর ও জেলার উত্তর দক্ষিণ র‌্যালিতে বিএনপি’র ভাইস চেয়ারম্যান এ‌্যাড. জয়নুল আবেদীন, ফরিদপুর মহানগর ও জেলায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও রংপুর মহানগর ও জেলার র‌্যালিতে অংশগ্রহণ করবেন দলটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
বিআরএসটি/এসএস

Related posts

আগারগাঁও ‘ব্লকেড’ করেছে শেকৃবি শিক্ষার্থীরা

News Desk

ডাকসু নির্বাচন: শপথ নিলেন ছাত্রদল প্যানেল প্রার্থীরা

News Desk

ক্যারিবিয়ান দ্বীপে বাড়ি কিনলেই মিলছে পাসপোর্ট

News Desk

দেশের ৭ জেলায় ঝড়ের আভাস

News Desk

চট্টগ্রাম বন্দরে যুক্ত হলে সেভেন সিস্টার্সও লাভবান হবে: প্রধান উপদেষ্টা

brs@admin

চলতি সপ্তাহেই তফসিল, বাড়ছে ভোটগ্রহণের সময়

News Desk
Translate »