BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

মার্কিন শুল্ক হ্রাসে সমঝোতা, আনোয়ার-ট্রাম্পের ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ৩১ জুলাই সকালের এক গুরুত্বপূর্ণ ফোনালাপে অংশ নিয়েছেন, যা যুক্তরাষ্ট্রের মালয়েশিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার মাত্র একদিন আগে অনুষ্ঠিত হলো।

সরকারি সূত্রগুলো জানিয়েছে, আলোচনার পর দুই পক্ষ একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে, যার আওতায় শুল্কহার ২০ শতাংশ বা তার নিচে, এমনকি ১৫ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে। এই ঘোষণা ১ আগস্টের মধ্যে আসবে বলে আশা করা হচ্ছে।

সূত্রগুলো জানায়, মালয়েশিয়া কয়েকটি ক্ষেত্রে ছাড় দিয়েছে—বিশেষ করে ‘হালাল সার্টিফিকেশন’ এবং ‘রেয়ার আর্থ’ সরবরাহ সংক্রান্ত বিষয়ে। এই খনিজ উপাদানগুলো উচ্চপ্রযুক্তি শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

প্রধানমন্ত্রী আনোয়ার নিজেও পার্লামেন্টে বলেন, ‘সকালে ৬টা ৫০ মিনিটে ফোনালাপ হয়েছে। কিছু ব্যাখ্যার পর প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক হার ঘোষণা একদিন পিছিয়ে দিয়েছেন।’ তিনি আরও জানান, ট্রাম্প অক্টোবরে কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আসিয়ান সম্মেলনে অংশ নেবেন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ভোলা-৩ এ এনসিপি’র মনোনয়নপত্র নিলেন ইঞ্জি. সালাউদ্দিন

News Desk

অপপ্রচারের নিন্দা জানালো ছাত্রশিবির

News Desk

ময়মনসিংহে বাসচাপায় নিহত ২

News Desk

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

News Desk

বাংলাদেশি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: নয়াদিল্লি

brs@admin

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

News Desk