BRS TIMES
মহানগর স্বেচ্ছাসেবক নেতা বাপ্পিকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার
প্রচ্ছদরাজনীতিসারাদেশ

মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পিকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বাপ্পিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে পরিকল্পিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন এবং ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে দাবি করেছেন একাধিক স্থানীয় ব্যবসায়ী।

নাম প্রকাশ না করার শর্তে পোর্ট রোডের এক বৃদ্ধ ব্যবসায়ী জানিয়েছেন, বাপ্পির নামে গণমাধ্যমের সামনে মিথ্যা অভিযোগও বক্তব্য দিতে তার ওপর চাপ প্রয়োগ করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী মহলেও আলোচনা তৈরি হয়েছে।

একাধিক ব্যবসায়ীদের দাবি, মিজানুর রহমান বাপ্পিকে জড়িয়ে যেসব প্রচারণা চালানো হচ্ছে, সেগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন বক্তব্য ও অভিযোগ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তার বিরুদ্ধে নেতিবাচক জনমত তৈরির চেষ্টা করা হচ্ছে। তাদের মতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারও নাম জড়িয়ে অপপ্রচার চালানো অনুচিত।

পোর্ট রোডের বৃদ্ধ ব্যবসায়ী আব্দুর রহমান ভিডিও বক্তব্যে জানান, তিনি পোর্ট রোডের সরকারি জায়গায় ফুটপাতের ওপর অস্থায়ী দোকান নিয়ে বসেছেন। এরপর থেকেই নাহিয়ানের লোক পরিচয়ে ইউনুস ও ফিরোজ নামে দুই ব্যক্তি তাকে দোকান সরিয়ে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন।

বৃদ্ধ ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, আমি পোর্ট রোডের সরকারি স্থানে ফুটপাতে অস্থায়ী দোকান নিয়ে বসেছি। তারা আমাকে বারবার উঠে যাওয়ার জন্য বলে। আমি তাদের জানিয়েছি, সরকার যদি আমাকে উঠিয়ে দেয়, তাহলে আমি চলে যাব। কিন্তু এরপর আমাকে পেছনের একটি জায়গায় আটকে ইউনুস ও ফিরোজ বলেন, এখানে বসতে হলে দুই লাখ টাকা অগ্রিম এবং প্রতিদিন ভাড়া দিয়ে ব্যবসা করতে হবে। অন্যথায় এখানে বসতে দেওয়া হবে না।

ভিডিও বক্তব্যে তিনি আরও বলেন, শুধু অর্থের বিষয় নয়, আমাকে দিয়ে গণমাধ্যমের সামনে বাপ্পির নাম বলানোরও চেষ্টা করা হয়েছে। কেউ যদি জিজ্ঞাসা করে কে আমাকে এখানে বসিয়েছে, তাহলে বলতে হবে বাপ্পি আমাকে বসিয়েছে। আমার দাবি, বাপ্পিকে অহেতুক ফাঁসানোর উদ্দেশ্যেই তারা আমাকে দিয়ে এমন বক্তব্য দেওয়ানোর চেষ্টা করেছে। তাদের কথামতো না বললে এখানে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও জানানো হয়।

আব্দুর রহমানের এমন বক্তব্যের পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাদের মতে, কাউকে রাজনৈতিক বা ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে অন্য কাউকে দিয়ে জোরপূর্বক বক্তব্য দেওয়ানোর অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

এসব বিষয়ে মিজানুর রহমান বাপ্পি বলেন, ২০২৫ সালে বিবির পুকুরপাড়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির প্রতিবাদ করার পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই একটি স্বার্থান্বেষী মহল তাকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।

বাপ্পি আরও বলেন, বর্তমানে তিনি বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী। পাশাপাশি আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নগরীর ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবেও নিজেকে প্রস্তুত করছেন। তার এই রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনাকে কেন্দ্র করে দলের এবং এলাকার একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি অভিযোগ করেন, নাহিয়ানের সঙ্গে সংশ্লিষ্ট একটি মহলও এসব ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নভাবে তার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালিয়ে রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

বাপ্পি বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, মতপার্থক্যও থাকবে। কিন্তু কাউকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে মিথ্যা তথ্য ছড়িয়ে কিংবা অন্যকে দিয়ে জোরপূর্বক বক্তব্য দেওয়ানোর মাধ্যমে বিতর্কিত করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়। তিনি মনে করেন, যারা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের উদ্দেশ্য প্রকৃত সত্য তুলে ধরা নয় বরং তাকে রাজনৈতিকভাবে দুর্বল ও বিতর্কিত করা।

বরিশালের স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মিজানুর রহমান বাপ্পির বিরুদ্ধে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এসব প্রচারণার পেছনে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে করা হচ্ছে, তা খতিয়ে দেখতে দল ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, বাপ্পির বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করা যেতে পারে। কিন্তু পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা হলে সেটি দুঃখজনক।

এদিকে বৃদ্ধ ব্যবসায়ী আব্দুর রহমানের অভিযোগে উঠে আসা ইউনুস ও ফিরোজের বক্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

Related posts

চলার পথে ভুল করেছি, শুধরেও নিয়েছি ‐ মৌসুমী

rahman himel

হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে পথচারী নিহত, আহত ২০

News Desk

দুদক মামলায় গ্রেপ্তার দেখানো হলো দিলীপকে

rahman himel

নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

News Desk

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮

News Desk

আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকা, তবুও গভীর রাত পর্যন্ত শুটিং

News Desk