BRS TIMES
দিলীপ কুমার আগরওয়ালা: ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি
জাতীয়প্রচ্ছদশিরোনাম

দুদক মামলায় গ্রেপ্তার দেখানো হলো দিলীপকে

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। মামলায় গ্রেপ্তার দেখাতে গত ২৫ অক্টোবর আবেদন করেন দুদকের সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। আজ আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত আদেশ দেন বলে জানান দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি।

দিলীপ কুমারের বিরুদ্ধে যত অভিযোগ

দুদকের আবেদনে বলা হয়েছে, দিলীপ কুমারের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১১২ কোটি ৪৭ লাখ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। তাঁর ৩৪টি ব্যাংক হিসাবে মোট ৭৫৫ কোটি ৩০ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এর আগে গত ১৯ অক্টোবর রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। মানি লন্ডারিংয়ের মামলায় এক দিনের রিমান্ডের পর জুলাই গণ-অভ্যুত্থানকালের একটি হত্যাচেষ্টা মামলায় তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

দিলীপ কুমার আগরওয়ালা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা ও সদরের একাংশ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য।

Related posts

রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

News Desk

‘পালাব না’ বলেও পালিয়ে গেলেন শেখ হাসিনা

News Desk

শিগগির প্রকাশ হবে এসএসসির ফলাফল

brs@admin

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েদির মৃত্যু

News Desk

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার

News Desk

ফিলিপাইনের জাহাজ তাড়া করতে গিয়ে নিজের যুদ্ধজাহাজে ধাক্কা মারল চীন

News Desk