26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদসারাদেশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েদির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. সোহেল (৩৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে মৃত্যু হয় তার।

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হলে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী সাদেকুল বলেন, রাতের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি কয়েদি হিসেবে ছিলেন। নিহত ব্যক্তির বাসা খিলগাঁওয়ে ঠেকপাড়ায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

নাটোরে গণভোট ও নির্বাচনের সচেতনতা বৃদ্ধিতে সঙ্গীতানুষ্ঠান

News Desk

ভোটার-এজেন্টবিহীন নির্বাচন আর হবে না: ইসি সানাউল্লাহ

News Desk

ভোলা-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিডিপি প্রার্থী

News Desk

ফ্যাসিস্ট হাসিনাকে বিদায়েও প্রেরণা যুগিয়েছে একুশে ফেব্রুয়ারি: রিজভী

brs@admin

মেক্সিকোর সিনেটে হাতাহাতি-মারামারি

News Desk

দাঙ্গায় জড়ালে পায়ে গুলি করার নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের

News Desk
Translate »