BRS TIMES
বৈধ-অবৈধ প্রবাসীর দাফনে ৩৫ হাজার টাকা সহায়তার ঘোষণা
জাতীয়প্রচ্ছদপ্রবাস

বৈধ-অবৈধ প্রবাসীর দাফনে ৩৫ হাজার টাকা সহায়তার ঘোষণা

বিদেশে মারা যাওয়া প্রবাসী কর্মীদের পরিবারের জন্য বড় ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৈধ-অবৈধ নির্বিশেষে প্রত্যেক প্রবাসী কর্মীর মরদেহ দেশে ফেরার পর তাঁর পরিবারকে দাফন বা সৎকারের জন্য ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুক্রবার রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

প্রবাসীর দাফনে মন্ত্রীর ঘোষণা

বর্তমান নিয়মে বৈধ পাসপোর্ট ও বিএমইটি নিবন্ধন না থাকলে অনিয়মিত বা অবৈধ কর্মী বিদেশে মারা গেলে তাঁর পরিবার কোনো আর্থিক সহায়তা পায় না, দাফন-কাফনের খরচও মেলে না। বৈধ-অবৈধ নির্বিশেষে সব প্রবাসীর মরদেহ দাফনে সরকারি সহায়তা নিশ্চিতের দাবি জানিয়েছিল জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব।

একই অনুষ্ঠানে মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠানোর মতো অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, লাইসেন্সও বাতিল হতে পারে।

মন্ত্রী আরও জানান, সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল কোম্পানিতে কাজ করতে গেছেন এবং আগামী ৯ ডিসেম্বর আরও একটি কর্মীদল যাবে। বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল ফার্ম গঠনের কাজ চলছে বলেও জানান তিনি।

Related posts

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে ১০০ কোটি ডলার জরিমানা করলেন ট্রাম্প

News Desk

যুদ্ধের ইতি টানতে চুক্তিতে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

News Desk

সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা

News Desk

সুস্থ হয়ে হামলার ঘটনায় মামলা করবে নুর

News Desk

‘না, তাদেরকে আমি কালো শক্তি বলি নাই’

News Desk

আগামীকাল জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

News Desk