BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

সুস্থ হয়ে হামলার ঘটনায় মামলা করবে নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সুস্থ হওয়ার পর হামলার ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

রাশেদ খান বলেন, ‘কতিপয় সেনাসদস্য মব করে নুরসহ অন্য নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িত সেনা সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সামরিক আইনে ব্যাবস্থা নিতে হবে।’ ‘সুস্থ হওয়ার পর নুর বাদী হয়ে মামলা করবেন। তবে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে মামলা নেয়া হবে কি না তা সন্দেহ রয়েছে।’

ঢাকা মেডিকেলে নুরের চিকিৎসায় সন্তুষ্ট নন জানিয়ে রাশেদ বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য নুরকে সিঙ্গাপুর কিংবা যুক্তরাষ্ট্রে নেয়ার দাবি জানাচ্ছি।’
বিআরএসটি/এসএস

Related posts

মণিরামপুরে ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচার ঢাকা মেডিকেলে মৃত্যু

News Desk

‘কম টাকায় সম্মান থাকে না’ ওসির ভিডিও ভাইরাল

brs@admin

দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড হাইকোর্টে বহাল

News Desk

‘জুলফিকার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি বিমানবন্দরে হামলা হুথিদের

News Desk

আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

brs@admin

বিশ্বকাপের আগেই নিষিদ্ধ জোন্স

News Desk