28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

গতকাল (সোমবার) সংসদ ভবনে চিফ হুইপের অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

দলের অন্য সদস্যরা হলেন-মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত এবং মো. নূরুল ইসলাম।

সাক্ষাতে উভয়পক্ষ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ‘ঐক্যমতের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন। এসময় জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।’

বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে হওয়া বৈঠকটি সংসদকে প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিআরএসটি/এসএস

Related posts

সম্পর্ক জোরদারে চার দিনের সফরে চীন যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

News Desk

এশিয়া কাপ: রাতে মাঠে নামছে ভারত-পাকিস্তান

News Desk

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : ফারুক

News Desk

৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

News Desk

অভিবাসী বিতাড়ণের পরিধি বাড়ানোর নির্দেশ ট্রাম্পের

brs@admin

অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান : প্রধান উপদেষ্টা

News Desk
Translate »