BRS TIMES
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুড়ে যাওয়া পুলিশের গাড়ি
জাতীয়প্রচ্ছদশিরোনাম

শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর – ছুটি দেড় শতাধিক কারখানায়

মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আজ সোমবার গাজীপুরে শ্রমিক বিক্ষোভে আবারও রাস্তায় নেমেছেন পোশাকশ্রমিকেরা। বিক্ষোভের মুখে জেলার দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সকাল থেকে জেলার সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। বেলা ১১টার দিকে পুলিশ ও বিজিবি ধাওয়া দিলে ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হন।

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে যা যা ঘটল

দুপুর ১২টার দিকে গাজীপুর শহরের নাওজোড় এলাকায় বিক্ষোভকারীরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। সময় টিভির প্রতিবেদক ও ক্যামেরাপারসনের ওপর হামলা হয়, ভাঙচুর করা হয় ক্যামেরা। আরও কয়েকজন সাংবাদিকও আক্রান্ত হয়েছেন।

শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, বিক্ষোভের মুখে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

একই দাবিতে গতকালও কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করেছিলেন শ্রমিকেরা। আজ বিক্ষোভ ছড়িয়ে পড়ে জেলার অন্যান্য এলাকায়, আর মহাসড়কে থমকে যায় যান চলাচল।

Related posts

উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করেছে বিএনপি

News Desk

ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

News Desk

শুক্রবার জোটের সঙ্গে বৈঠকে বসবেন তারেক রহমান

News Desk

গানের শুটিংয়ে গিয়ে নিখোঁজ, খালে মিলল মডেলের মরদেহ

brs@admin

জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান না: চুন্নু

News Desk

বাবা হলেন গায়ক অনুপম রায় – প্রস্মিতার কোলে পুত্রসন্তান

brs@admin