28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান না: চুন্নু

জিএম কাদের আর জাতীয় পার্টির চেয়ারম্যান নন বলে মন্তব্য করেছেন মুজিবুল হক চুন্নু। দলটির একাংশের নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, কাদের এখন শুধু জাতীয় পার্টির সদস্য।

শনিবার (১৬ আগস্ট) সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি।

চুন্নু বলেন, জিএম কাদের অংশ ‘অন্যায়ভাবে’ জাতীয় পার্টির অফিস ব্যবহার করছেন, সে বিষয়ে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব না উল্লেখ করে যত দ্রুত সম্ভব দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মনে করেন একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।

নিজেদের জাতীয় পার্টির মূল ধারা উল্লেখ করে তিনি আরও বলেন, লাঙ্গল প্রতীক নিয়েই নির্বাচনে অংশ গ্রহণ করার ইচ্ছা রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় আগামীকাল

brs@admin

বরিশালে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

News Desk

ইসরায়েলি হামলায় ইরানের আরও দুই জেনারেল নিহত

brs@admin

ইশরাককে শপথ পড়াতে লিগ্যাল নোটিশ

brs@admin

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি নিষেধাজ্ঞায় বেলজিয়ামের রানির শিক্ষাজীবন অনিশ্চিত

brs@admin

আ.লীগের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেফতার

News Desk
Translate »