31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সাময়িক বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দরে শনিবার (১৬ আগস্ট) শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রমসহ বন্দরের ভেতরের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার যথারীতি স্বাভাবিকভাবে চলছে।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় কাস্টমস বিভাগের সব কার্যক্রম আজ বন্ধ রয়েছে। এর ফলে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তিনি আরও জানান, এই ছুটির দিন শেষে আগামীকাল রোববার (১৭ আগস্ট) সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

অন্যদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, বন্দর এলাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু রয়েছে। ফলে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের যাত্রীদের নিয়মিত যাতায়াত অব্যাহত রয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ধর্মীয় উৎসব উপলক্ষে বন্দর ব্যবহারকারীদের যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়তে হয়, সে বিষয়েও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

আজ নির্বাচন বিশেষজ্ঞ-নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসছে ইসি

News Desk

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ফ্রান্সসহ ১৫টি দেশের আহ্বান

News Desk

সৌদি আরবে অবৈধভাবে মাছ ধরায় এক বাংলাদেশি আটক

News Desk

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

brs@admin

মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তার বিমান হামলায় ২০ জনের বেশি বেসামরিক নিহত

News Desk

থমথমে খাগড়াছড়ি

News Desk
Translate »