BRS TIMES
পুরোনো বাণিজ্য মেলার মাঠে ট্রাক্টর নিয়ে শেকৃবি শিক্ষার্থীরা
জাতীয়প্রচ্ছদশিরোনাম

ট্রাক্টর নিয়ে মাঠে শেকৃবি শিক্ষার্থীরা – ভাঙল মেলার স্থাপনা

রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠের অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে ট্রাক্টর নিয়ে মাঠে ঢুকে প্রায় এক ঘণ্টা ধরে ভাঙচুর চালান শেকৃবি শিক্ষার্থীরা।

দুপুর ১২টার দিকে ক্যাম্পাস থেকে দেড় শতাধিক শিক্ষার্থী দুটি ট্রাক্টর নিয়ে বেরিয়ে আসেন। ‘আমলা-সচিব বাইরে যাক, আমার ক্যাম্পাস আমার থাক’ স্লোগান দিয়ে মাঠে ঢুকে এশিয়া আন্তর্জাতিক মেলার জন্য নির্মিত স্থাপনায় ভাঙচুর শুরু করেন তাঁরা। বেলা ১টা ১০ মিনিটের দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।

শেকৃবি শিক্ষার্থীদের দাবি কী

শিক্ষার্থীদের দাবি, এই মাঠে সচিবালয় স্থাপন করা যাবে না, কোনো মেলার কার্যক্রমও চলবে না। গবেষণাকাজে ব্যবহারের জন্য মাঠটি বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে। এর আগে লিখিত চিঠি দিয়ে মেলার কাজ বন্ধের দাবিতে তিন দিনের আলটিমেটাম দিয়েছিলেন তাঁরা। তা না শুনে নতুন করে স্টল বসানো হচ্ছিল বলেই বাধ্য হয়ে মাঠে নেমেছেন বলে জানান শিক্ষার্থীরা।

কৃষি অনুষদের শিক্ষার্থী মাইশা আফরোজ বলেন, মাঠের পাশেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, হৃদরোগ ইনস্টিটিউট, কিডনি হাসপাতাল ও নিউরোসার্জারি হাসপাতাল রয়েছে। সচিবালয় স্থানান্তর বা মেলার কার্যক্রম চললে কৃষি গবেষণার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হবে, যানজটে রোগীদের যাতায়াত ব্যাহত হবে। এদিকে মাঠের কাছে পুলিশ অবস্থান করলেও ভাঙচুরের সময় শিক্ষার্থীদের বাধা দেওয়া হয়নি।

গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে আবদুল গনি রোডের বাংলাদেশ সচিবালয় এই মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। ২০২৯ সালে নতুন জায়গায় সচিবালয়ের কার্যক্রম শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্তের প্রতিবাদে তখন থেকেই আন্দোলন করে আসছেন শেকৃবির শিক্ষার্থীরা।

Related posts

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

News Desk

মানবতাবিরোধী অপরাধ : রোববার শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

News Desk

গ্যাসের সংকট বিএনপি নয়, পূর্ববর্তী সরকারের সৃষ্ট – মির্জা ফখরুল

News Desk

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

News Desk

রাজধানীর গুলিস্তানে গাড়ির ধাক্কায় যুবক নিহত

News Desk

কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল

brs@admin