29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনাম

মানবতাবিরোধী অপরাধ : রোববার শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য ও স্বাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে রোববার।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন, বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আসামি।

শনিবার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে রোববার। এদিন বিচারিক কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে।

বিআরএসটি/এসএস

Related posts

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল

News Desk

কৃষি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন

News Desk

নানা মত, ধর্ম ও রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য

brs@admin

নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা

News Desk

লালমোহনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

News Desk

অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান

brs@admin
Translate »