26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লায়লা (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত লায়লা জেলার সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকার মৃত আব্দুল রব মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজের ঘরের চালের ফুটো ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন লায়লা। পরে নিহতের প্রতিবেশী ও স্বজনরা লায়লাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআরএসটি/এসএস

Related posts

মা-কন্যাশিশুদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে

News Desk

লিবিয়া থেকে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি

News Desk

চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া

News Desk

খেপলেন পরীমনি, চাইলেন পেটাতে

News Desk

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব, মিয়ানমারকে ঘিরে নতুন আহ্বান

News Desk

মিরপুরে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

News Desk
Translate »