26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

সোনাডাঙ্গায় ছুরিকাঘাতে ঠিকাদার নিহত

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত টগর ওই এলাকারই বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

জানা গেছে, মনোয়ার হোসেন টগর পেশায় একজন রঙের ঠিকাদার ছিলেন। ঘটনার সময় তিন যুবক তার বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তাদের একজন টগরের বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক টগরকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাই বলেন, নিহত টগরের বাসায় তিনজন যুবক এসেছিল। দরজা খোলার পর কথোপকথনের একপর্যায়ে তাদের একজন তাকে ছুরিকাঘাত করে। অভিযুক্তরা পূর্বপরিচিত ছিল এবং তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

মালয়েশিয়ায় লরি উল্টে দুই বাংলাদেশি শ্রমিক নিহত

News Desk

মাভাবিপ্রবিতে ছাত্রদলের নতুন কমিটি গঠন

News Desk

পারস্পরিক বৈশ্বিক আস্থা হুমকির মুখে: প্রফেসর ইউনূস

brs@admin

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হচ্ছে পহেলা বৈশাখ

Durjoy Das

জামায়াত জনগণের রায়কে ভয় পায় : হাফিজ উদ্দিন

News Desk

বৈরী আবহাওয়ায় হাতিয়ায় ৩ মাছধরা ট্রলার ডুবি, ৪৮ জেলে উদ্ধার

News Desk
Translate »