Wednesday, September 23, 2026
BRS TIMES
গ্যাসের সংকট বিএনপি নয়, পূর্ববর্তী সরকারের সৃষ্ট : মির্জা ফখরুল
জাতীয়প্রচ্ছদশিরোনাম

গ্যাসের সংকট বিএনপি নয়, পূর্ববর্তী সরকারের সৃষ্ট – মির্জা ফখরুল

গ্যাসের সংকট বিএনপি নয়, পূর্ববর্তী সরকারের সৃষ্ট – মির্জা ফখরুল । এমনকি দেশের ব্যাংকগুলো তারা ধ্বংস করে গেছে , এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এখন এসবের উন্নয়নে কাজ করছে বিএনপি সরকার।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, পাশ্চাত্যের অনেক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে ৩ থেকে ৪ শত বছর লেগেছে। আর ৫ মাসও হয়নি অনেকে বলছে এ সরকার ব্যর্থ, এটা চরম অসিহষ্ণুতা।

তিনি বলেন, গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হতে পারে। টেলিভিশনে ওয়েজবোর্ড নেই, কথা নেই বার্তা নেই কর্মী ছাঁটাই করে দিচ্ছে। এসবের বিরুদ্ধে কোন প্রতিবাদও হয়না। তাই গণমাধ্যমের নিজেদের স্বার্থে সাংবাদিকদের এক হতে হবে।
সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, করপোরেট ব্যবসার সাথে সাংবাদিকতা পেশা গুলিয়ে ফেলা উচিত নয়। জুলাইয়ে রক্তক্ষয়ের পর নতুন সম্ভাবনা ও সুযোগ তৈরি হয়েছে। দ্রুত টেকসই গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার।

Related posts

এটি খুবই পরিষ্কার, নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয় : মির্জা ফখরুল

News Desk

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

News Desk

ভারতের সঙ্গে বড় হারে বাংলাদেশের বিদায়

News Desk

ক্ষমতার পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে উঠে : আইন উপদেষ্টা

News Desk

ইউরোপের দেশগুলো কেন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরিয়ে নিচ্ছে?

News Desk

শাহজালাল বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়া আটক

brs@admin
Translate »