Wednesday, September 23, 2026
BRS TIMES
বন্ধু দাবি করা প্রতিবেশী দেশ ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তাকে দিয়ে উসকানি দেয়াচ্ছে— এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
জাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

শেখ হাসিনাকে দিয়ে উসকানি দেয়াচ্ছে ভারত – নুর

বন্ধু দাবি করা প্রতিবেশী দেশ ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তাকে দিয়ে উসকানি দেয়াচ্ছে , এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভারত শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করার সুযোগ দিচ্ছে। এর মাধ্যমে মাফিয়া চক্রকে চাঙ্গা করার চেষ্টা করছে। এই বিষয়ে কোন আপস না করার আহ্বান জানান তিনি।


আওয়ামী লীগের মাফিয়াদের বিরুদ্ধে এক হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ৫ মাসে যারা সরকারের সমালোচনা করছেন তারা অবিবেচক।

প্রতিমন্ত্রী জানান, দেশের প্রশাসন এখনও টপ-টু-বটম জনবান্ধব হতে পারেনি। চলতি মাসের মধ্যে প্রবাসী কার্ড লঞ্চ হতে পারে।
গতকালের সচিবালয় ঘেরাও ইস্যুতে প্রতিমন্ত্রী বলেন, কারও উসকানিতে পা দেয়া যাবে না।

Related posts

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপি’র বৈঠক

News Desk

পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেফতার

News Desk

সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

News Desk

রাজধানীতে বিআরটিসির বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

brs@admin

সাতক্ষীরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

News Desk

আশা ভোঁসলের মৃত্যুর গুজব, চটেছেন ছেলে আনন্দ

News Desk
Translate »