BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭জন আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। আজ সোমবার (৭ জুলাই) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চনপাড়ার বাসিন্দা আকরাম, আইয়ুব আলী, ইউনুস আলী, ইসহাক, রুবেল, কামাল ও রাজু খন্দকার।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, চনপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে রামদা, ছোরাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

তিন বছরের মধ্যে প্রথমবার ম্যাক্রোঁর সঙ্গে পুতিনের আলোচনা

brs@admin

কিশোরগঞ্জে ইউএনও’র বাসভবনে হামলা, ছাত্রদলনেতা গ্রেপ্তার

News Desk

আর্জেন্টিনাকে ‘বিদায় জানিয়ে’ মেসি বললেন ভবিষ্যৎ অনিশ্চিত

News Desk

‘বাবরি মসজিদ’ নির্মাণে দানবাক্সে পড়লো পৌনে ২ কোটি টাকা

News Desk

এইচএসসিতে ছয় মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা

brs@admin

সাধারণ মানুষ এখন পরিবর্তন চায় : নাহিদ ইসলাম

brs@admin
Translate »