Wednesday, September 23, 2026
BRS TIMES
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ - একই গ্রুপে ভারত–পাকিস্তান
খেলাধূলাপ্রচ্ছদ

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ – একই গ্রুপে ভারত–পাকিস্তান

২৮ আগস্ট শুরু নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ এর পর্দা উঠছে আগামী ২৮ আগস্ট। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আট দলের এই টুর্নামেন্ট, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর। সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের আসরে আবারও একই গ্রুপে জায়গা হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের।

টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে বাংলাদেশ, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া।

আসরের উদ্বোধনী ম্যাচে ২৮ আগস্ট মুখোমুখি হবে হংকং ও থাইল্যান্ড। তবে সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে ৫ সেপ্টেম্বরের ভারত–পাকিস্তান ম্যাচ, যা এশিয়া কাপের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানার দল। বাংলাদেশের তিনটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে।

নকআউট পর্বের সূচি

গ্রুপ পর্বে প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ ‘বি’-এর রানার্সআপের বিপক্ষে। আর ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ ‘এ’-এর রানার্সআপ ও গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন। শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের সব ম্যাচই হবে ফ্লাডলাইটের আলোয়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচ শুরু হলেও বাংলাদেশ সময় খেলা শুরু হবে রাত ৯টা ৩০ মিনিটে।

টি-টোয়েন্টি সংস্করণে এটি নারী এশিয়া কাপের ষষ্ঠ আসর। এই ফরম্যাটে সবচেয়ে সফল দল ভারত, যারা ২০১২, ২০১৬ ও ২০২২ সালে শিরোপা জিতেছে। বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য আসে ২০১৮ সালে, যখন ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জয়ের স্বাদ পায় টাইগ্রেসরা। সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, যারা এবার শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

এবারের আসরে বাংলাদেশও অতীতের সাফল্য ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েই খেলবে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার মতো শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভালো ফল করে সেমিফাইনালের লড়াইয়ে থাকার আশা করবে নিগার সুলতানার দল।

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৬

গ্রুপ পর্বের দলসমূহ

গ্রুপ ‘এ’
  • ভারত
  • পাকিস্তান
  • থাইল্যান্ড
  • হংকং
গ্রুপ ‘বি’
  • শ্রীলঙ্কা
  • বাংলাদেশ
  • সংযুক্ত আরব আমিরাত
  • ইন্দোনেশিয়া

বাংলাদেশের ম্যাচসূচি

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৬

তারিখ ম্যাচ সময়
৩১ আগস্ট বাংলাদেশ vs ইন্দোনেশিয়া রাত ৯:৩০
৬ সেপ্টেম্বর বাংলাদেশ vs শ্রীলঙ্কা রাত ৯:৩০
৮ সেপ্টেম্বর বাংলাদেশ vs সংযুক্ত আরব আমিরাত রাত ৯:৩০

Related posts

চরফ্যাশনে অবৈধ জাল ও পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

News Desk

কারওয়ান বাজার এলাকা থেকে ৩০ জন গ্রেফতার

News Desk

তথ্য উপদেষ্টার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

নৈতিক শিক্ষার অভাবে দেশে দুর্নীতি: ডা. জাহিদ

News Desk

সুমাইয়া জাফরিনের রিমান্ড চাইবে পুলিশ

News Desk

দশ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস

brs@admin
Translate »