Wednesday, September 23, 2026
BRS TIMES
থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলায় ৭জন নিহত , আহত অন্তত ১৫

থাইল্যান্ডের একটি স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় ৭ জন নিহত হয়েছে। এ সময় অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। নিহত ৭ জনের মধ্যে একজন ওই স্কুলের শিক্ষক এবং অপরজন হামলাকারী নিজে।

শুক্রবার (৭ আগষ্ট) সকালে থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় প্রদেশ ননথাবুরির বাং কুরাই জেলায় এই হামলা হয়।  হামলার সময় স্কুলটির দৈনন্দিন কার্যক্রম চলছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে, একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ননথাবুরি প্রাদেশিক পুলিশের শীর্ষ নির্বাহী দেচরাপি কংদি সাংবাদিকদের জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। হামলাকারী ওই শিক্ষার্থীর নাম প্রকাশ করেননি তিনি, তবে বলেছেন যে নবম গ্রেডে পড়ত ওই শিক্ষার্থী এবং তার বয়স আনুমানিক ১৪ বছর।

দেচরাপি কংদি আরও জানান, স্কুলভবনের তৃতীয় তলার একটি ফাঁকা কক্ষ থেকে গুলি ছুড়েছিল ওই শিক্ষার্থী। বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ার পর সে নিজে আত্মঘাতী হয়। গুলি শুরু হওয়ার অল্প সময়ের মধ্যে শিক্ষার্থী এবং শিক্ষকরা স্কুল থেকে সরে পড়েছিলেন।

পাসাকর্ন চাইতাউইয়ং নামের আরেক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। কী কারণে ওই শিক্ষার্থী এমন হামলা করল, তা এখনও জানা যায়নি। তবে প্রাদেশিক পুলিশ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ডে আগ্নেয়য়াস্ত্রের মালিকের সংখ্যা সবচেয়ে বেশি। সরকারি হিসাব অনুযায়ী, থাইল্যান্ডে বর্তমানে সাধারণ নাগরিক পর্যায়ে ১ কোটি আগ্নেয়াস্ত্র আছে এবং দেশটিতে বসবাসকারী প্রতি ৭ জনের মধ্যে একজন আগ্নেয়াস্ত্রের মালিক।

Related posts

চরম ঝুঁকিতে বিসিবির এফডিআর!

News Desk

ব্যক্তিগত কথা বলার দায় বিএনপি নেবে না : প্রিন্স

News Desk

অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেলেন পুলিশের ৭ কর্মকর্তা

News Desk

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

News Desk

অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই : সিইসি

News Desk

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

brs@admin
Translate »