25.8 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদ

শেখ হাসিনার নৃশংসতা ৭১’র পাকিস্তানি বাহিনীর বর্বরতাকেও ছাড়িয়ে গেছে : আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা ও তার দোসরদের নৃশংসতা ১৯৭১-এর পাকিস্তানি বাহিনীর বর্বরতাকেও ছাড়িয়ে গেছে। জুলাইয়ে গণহত্যার ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের কোনো অনুশোচনা নেই। তারা এখনও মিথ্যাচার করে যাচ্ছে। মহাখুনী শেখ হাসিনার অডিওগুলো শুনলে বোঝা যায়, এখনও তার নির্যাতন করার ইচ্ছা, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ২০২৪-এর জুলাই-অগাস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিচার সুষ্ঠুভাবেই করা হবে। বিচার নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। যে প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে, আশা করা যায় বর্তমান সরকারের মেয়াদেই কাঙ্ক্ষিত ফলাফল আসবে। বিচারিক প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্য বিচারে সময় লাগছে।
উপদেষ্টা বলেন, বিচার পাওয়ার সময়সীমা বলে দিলে সবাই খুশি হয় কিন্তু এ ধরনের ঘোষণা প্রতিপক্ষকে সুযোগ করে দেয়। এমনভাবে বিচারের সাক্ষ্য-প্রমাণ রেখে যাওয়া হবে, ভবিষ্যতে কোনো সরকার চাইলেও যেনো বিচার থেকে সরে যেতে না পারে।

বিআরএসটি/এসএস

Related posts

কোনো ম্যাচ না জিতলেও বাংলাদেশ পাবে ৩ কোটি টাকা!

News Desk

পদচ্যুত হলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

News Desk

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি

News Desk

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ: সূচি ঘোষণা আফগানিস্তানের

News Desk

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

brs@admin

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

News Desk
Translate »