26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

নিবন্ধন পেলো ‘বাংলাদেশ লেবার পার্টি’

হাইকোর্টের আদেশে ‘বাংলাদেশ লেবার পার্টিকে’ রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দলটিকে নিবন্ধন সনদ দেয়া হয়।

সনদে বলা হয়, দ্যা রিপ্রেজেন্টেশন অব দ্যা পিপল অর্ডার, ১৯৭২ এর পরিচ্ছেদ VIA এর বিধান অনুযায়ী গত ২৯ মে হাইকোর্ট বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করা।

এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে দল হিসেবে নিবন্ধনের নির্দেশনা দেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন দলটির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান। সেই রিটের শুনানি নিয়ে গত বছরের ৫ নভেম্বর রুল জারি করেন আদালত। রুলে লেবার পার্টিকে কেন নিবন্ধন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।

এরপর রুলের ওপর শুনানি শেষে চলতি বছরের ২৯ মে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিকে ১ মাসের মধ্যে নিবন্ধন দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। অবশেষে রায়ের প্রায় চার মাস পর লেবার পার্টিকে নিবন্ধন দিল আদালত।
বিআরএসটি/এসএস

Related posts

ঋতুপর্ণ ঘোষ – যে নির্মাতা বদলে দিয়েছিলেন সিনেমার ভাষা

brs@admin

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চান ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

News Desk

ভারত সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

News Desk

উপদেষ্টা আসিফ মাহমুদের আইডিয়ায় গ্রাফিতি অঙ্কন চলছে

News Desk

এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ

brs@admin

নতুন বিতর্কে জড়ালেন সাকিব, জাতীয় দলে ফেরার সম্ভাবনা শেষ?

News Desk
Translate »