33.9 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদবিনোদনভ্রমণশিরোনামসারাদেশ

নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সাংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

সচিব আরও জানান, প্রতিদিন ২ হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। এই সুযোগ থাকবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। শুধু শেষ দুই মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে রাতে সেন্টমার্টিনে থাকা যাবে।

উল্লেখ্য, দেশের সর্ব-দক্ষিণের দ্বীপ সেন্টমার্টিন। কক্সবাজার থেকে সমুদ্রপথে ৬ ঘণ্টার জাহাজযাত্রা শেষে দ্বীপটিতে পৌঁছান ভ্রমণপিপাসুরা। সাগরের স্বচ্ছ নীল জলরাশি আর দ্বীপের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ সবাই।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে সেন্টমার্টিন দ্বীপে ৯ মাস (ফেব্রুয়ারি থেকে অক্টোবর) সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ থাকবে। দ্বীপের বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এই সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর দাবি জানালেও সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি।
বিআরএসটি/এসএস

Related posts

থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলায় ৭জন নিহত , আহত অন্তত ১৫

brs@admin

সাতক্ষীরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

News Desk

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট

News Desk

টিআইবির গবেষণা প্রতিবেদনে বিস্তর অভিযোগ

News Desk

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

News Desk

সারাদেশে গ্রেফতার আরও ১৭৩৪

News Desk
Translate »