31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

তথ্য উপদেষ্টার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ। সোমবার (২০ অক্টোবর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এসময় তথ্য উপদেষ্টা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে কোন ধরনের অনিশ্চয়তা নেই।

বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের ওপর কোন ধরনের চাপ নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ফোন করে কোন গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে না। গণমাধ্যম স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে।

সাক্ষাতে রাষ্ট্রদূত রুডিগার লোটজ দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

সাক্ষাতে জার্মান দূতাবাসের রাজনৈতিক ও প্রেস অফিসার শারনিলা নুজহাত কবির উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

মির্জা ফখরুলের সঙ্গে সিছিলের সৌজন্য সাক্ষাৎ

News Desk

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

brs@admin

ট্রাম্প দম্পতির সঙ্গে প্রধান উপদেষ্টা ও তার মেয়ে

News Desk

ট্রাম্পের হুমকির মুখে গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠাল ডেনমার্ক

News Desk

বিনা অনুমতিতে ছবি-ভিডিও ব্যবহার, প্রভার হুঁশিয়ারী

News Desk

গুম-হত্যা-নির্যাতনের শিকারদের জন্য নতুন আইন, পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ

News Desk
Translate »